আখলাক একাডেমী
প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে
আমাদের সিলেবাসসমূহ: মাদরাসা, NCTB এবং Cambridge International পাঠ্যক্রমের সমন্বয়ে গঠিত।
ভর্তির জন্য কল করুনকেন আমাদের এই স্কুল?
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, "সাবধান! দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছু অভিশপ্ত; তবে আল্লাহর জিকির ও আল্লাহর পছন্দনীয় বস্তু এবং ধর্মীয় জ্ঞানে শিক্ষিত শিক্ষার্থী ব্যতীত।" (তিরমিজি শরীফ, হাদিস নং: ২৩২২)।
আমরা এমন এক শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চাই, যাতে তারা ইহকাল ও পরকালের জন্য প্রস্তুত হতে পারে।
উদ্দেশ্য ও লক্ষ্য
- ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক অবক্ষয় রোধ।
- সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক তৈরি।
- আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম প্রজন্ম গঠন।
কারিকুলাম ও পরীক্ষা
শ্রেণি: প্লে থেকে ৫ম শ্রেণি (NCTB ও BMEB কারিকুলাম)।
পদ্ধতি: ৩টি সেমিস্টার পরীক্ষা এবং প্রতি সেমিস্টারের পূর্বে ২টি করে মাসিক পরীক্ষা নেওয়া হয়। রিপোর্ট কার্ড সরাসরি অভিভাবকদের নিকট প্রদান করা হয়।
আমাদের শিক্ষা কৌশল
আনন্দময় পরিবেশ
অতিরিক্ত বোঝা না চাপিয়ে মমতা ও খেলার মাধ্যমে পাঠদান করা হয়।
নির্যাতন মুক্ত
শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত শিক্ষাঙ্গন আমাদের অঙ্গীকার।
আধুনিক সরঞ্জাম
মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং শিক্ষা উপকরণের মাধ্যমে দৃশ্যমান পাঠদান।
প্রধান বৈশিষ্ট্যসমূহ
- ২য় শ্রেণিতেই কুরআনের নাজেরা সম্পন্ন করার ব্যবস্থা।
- আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য বিশেষ ক্লাস।
- হাতের লেখা সুন্দর ও দ্রুতকরণের বিশেষ প্রশিক্ষণ।
- সিসি ক্যামেরায় নিরাপদ ক্যাম্পাস পর্যবেক্ষণ।
- মাসনুন দু’আ ও নামাজের বাস্তব প্রশিক্ষণ।
ভর্তি সংক্রান্ত তথ্য
১. অফিস থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
২. ২ কপি ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি ও আগের ক্লাসের রিপোর্ট জমা দিতে হবে।
৩. বিশেষ ছাড়: ২য় সন্তানের জন্য অর্ধেক এবং ৩য় সন্তানের ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি!
৪. আসন খালি থাকা সাপেক্ষে বছরের যেকোনো সময় ভর্তি সম্ভব।
আমাদের বিশেষ কোর্সসমূহ
একাডেমিক কুরআন কোর্স
কায়দা, সিপারা, নাজেরা ও কুরআন।
ইংরেজি ভাষা কোর্স
Spoken English, IELTS Academic, Kids English.





